“কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি?”—কে, কার কথা বলেছে? তাকে কী উত্তর দেওয়া হয়েছিল? এতে বক্তার প্রতিক্রিয়া কী হয়েছিল? (১+২+২)
(১) কে, কার কথা বলেছে:উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন মহম্মদ শা–র বাড়িতে আগত এক অতিথি। তিনি দরজার পাশ দিয়ে চলে যাওয়া বুড়ো মানুষটির কথা বলেছেন, যিনি আসলে ইলিয়াস।(২) তাকে কী উত্তর দেওয়া হয়েছিল:মহম্মদ শা উত্তরে জানান যে ওই বুড়ো মানুষটির নাম ইলিয়াস। একসময় সে ওই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। কিন্তু বর্তমানে তার সবকিছু হারিয়ে গেছে এবং সে ও তার স্ত্রী মহম্মদ শা–র বাড়িতে মজুরের মতো কাজ করে জীবনযাপন করছে।(২) এতে বক্তার প্রতিক্রিয়া:এই কথা শুনে অতিথি বিস্মিত হন। তিনি বলেন যে লোকটিকে কখনও দেখেননি, কিন্তু তার নাম বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইলিয়াসের বর্তমান দুরবস্থার কথা শুনে তিনি ভাগ্যের চক্রের কথা উল্লেখ করেন এবং ইলিয়াসের সঙ্গে দেখা করে জীবন সম্পর্কে কিছু কথা জানার আগ্রহ প্রকাশ করেন।